বিশেষ প্রতিনিধি
রাজশাহী বাগমারা উপজেলার হাটখজিপুরউচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ই এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান হয়।
বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া ও শুভকামনা জানানো হয় এবং নবীন শিক্ষার্থীদের সাদরে বরণ করে নেওয়া হয়।
ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি ডিএম শফিকুল ইসলাম শাফি। উক্ত বিদায়ী ও নবীন বরণ অনুষ্ঠানটি মাষ্টার মোঃ সিরাজুল ইসলাম ও খোয়াজ উদ্দীনের যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আউচপাড়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, আউচপাড়া ইউনিয়ন আরাফাত রহমান কোকো ক্রীড় পরিষদের সভাপতি আব্দুল জলিল, আউচপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মাস্টার রফিকুল ইসলাম সাজু, ওয়ার্ড বিএনপির সভাপতি সেকেন্দার আলী, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ আলী, যুবদলের সভাপতি শহিদুল ইসলাম শহীদ ও জেকের আলী। বাগমারা উপজেলার তারেক জিয়া প্রজম্ম দলের তথ্য বিষয়ক সম্পাদক রাসেল রানা, ৩ নং ওয়ার্ড সম্পাদক আবুল হোসেন সহ প্রমুখ।
