ASIS_01736754535
স্টাফ রিপোর্টার
বাংলা নববর্ষ উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড বড় বনগ্রাম এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক ও মানবাধিকার কর্মী লিয়াকত হোসেন।
বাংলা নতুন বছরের আগমনে তিনি সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এক শুভেচ্ছা বার্তায় সাংবাদিক লিয়াকত হোসেন বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ বাহক। এই উৎসব সকল ভেদাভেদ ভুলে একে অপরের সাথে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে।
তিনি আরও বলেন, নতুন বছর হোক সকলের জন্য কল্যাণময়। রাসিকের ১৭ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি সর্বদা কাজ করে যাব।
এ সময় তিনি সকলকে নববর্ষ উদযাপনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদে উৎসব পালন করার আহ্বান জানান।
স্থানীয় এলাকাবাসীও তার এই শুভেচ্ছা বার্তাকে স্বাগত জানিয়েছেন এবং নতুন বছরে এলাকার উন্নয়নে তার অবদান প্রত্যাশা করেছেন।
