লিয়াকত হোসেন
রাজশাহীর তানোর উপজেলা থেকে র্যাব-৫ এর অভিযানে আন্তজেলা ডাকাত চক্রের মূল হোতা জসিম উদ্দিন জুয়েল ওরফে মালু গ্রেফতার।
এ সময় তার কাছে থেকে ডাকাতি কাজ ব্যবহৃত একটি পিকআপ ভ্যান দেশীয় অস্ত্র সরঞ্জাম ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থানর উপজেলার কচুয়া নামপাড়া এলাকার ইয়ার উদ্দিন এর বসত বাড়িতে অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করা হয়। জুয়েল বগুড়া সোনাতলা থানার কুশারধোপ গ্রামের বুলুর ছেলে।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া শিবগঞ্জ থানার মোকামতলা এলাকায় অভিযান চালিয়ে তার আরও চার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
র্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়েছে গ্রেফতার হওয়া এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজশাহী ও বগুড়াসহ উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় ডাকাতি ও দস্যুতা চালিয়ে আসছিল।
অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাব-৫ এর মুখপাত্র আল- মুমেন।
