Oplus_16908288
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগর বোয়ালিয়া থানা পূর্ব বিএনপি’র সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) ১নং ওয়ার্ড (কাশিয়াডাঙ্গা) যুবদল অফিসে উক্ত ইফতার ও দোয়া মাহফিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপি নেতা রফিকুল ইসলামের আত্মার শান্তি কামনা করে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হড়গ্রাম বাজার মসজিদের পেশ ইমাম মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানের আয়োজন করেন, ১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ রাজিব হোসেন ও রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ও বর্তমান যুবদল নেতা কাশিয়াডাঙ্গা থানা মোঃ তানভীর আহমেদ সাদ্দাম। উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নগরীতে বিএনপি নেতা
