প্রেস বিজ্ঞপ্তি
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গত ১৪ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ২৩৩০ ঘটিকায় তালাইমারী বিওপি’র আভিযানিক দল মতিহার থানাধীন মিডিলচর (পশ্চিমপাড়া) নামক এলাকার চরের মধ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে, দুইজন মাদক কারবারীকে আসতে দেখে আভিযানিক দল তাদেরকে ধরার জন্য ধাওয়া করলে তাদের নিকট থাকা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দৌড়ে রাতের অন্ধকারে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত প্লাস্টিকের ব্যাগটি তল্লাশী করে তার মধ্য হতে *২০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ও ০৬ বোতল ভারতীয় ইৎড়হপড়ভ-ঈ সিরাপ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এছাড়াও অদ্য ১৫ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ০২০০ ঘটিকায় ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট থানাধীন মুক্তারপুর আমবাগান নামক এলাকায় মাদককারবারীরা ভারতীয় মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল সুকৌশলে ঘটনাস্থলে পৌঁছে আশেপাশে কোন লোকজন বা চোরাকারবারীকে দেখতে না পেয়ে বিজিবি’র আভিযানিক দল আম বাগানের ভিতর তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে দেখতে পায় যে, একটি আম গাছের গোড়ায় একটি প্লাস্টিকের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত ব্যাগটি খুললে তার মধ্য হতে *১৬ বোতল ভারতীয় ফেনসিডিল, ১৩ বোতল ভারতীয় ঈঐঙঈঙ সিরাপ ও ১৭ বোতল ঊঝকটঋ সিরাপ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
