প্রেস বিজ্ঞপ্তি
অদ্য ১৪ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ০২১৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র নিয়মিত টহলদল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট থানাধীন মুক্তারপুর নামক এলাকা দিয়ে চোরাকারবারীরা কিছু চোরাচালানী মালামাল পাচার করবে।
উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার জন্য চারঘাট থানাধীন মুক্তারপুর রাস্তার পাশে ঝোপের আড়ালে ছদ্মবেশে থাকে। ছদ্মবেশ অবস্থায় থাকার পর দেখতে পায় যে, একজন চোরাকারবারী আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছে। উক্ত চোরাকারবারী বিজিবি’র টহল দলের কাছাকাছি আসার পর তাকে ধরার জন্য ধাওয়া করলে তার কাছে থাকা একটি শপিং ব্যাগ ফেলে তাৎক্ষনিক দৌড়ে রাতের অন্ধকারে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র টহল দল কর্তৃক উক্ত শপিং ব্যাগটি তল্লাশী করে তার মধ্য হতে *৫ হাজার পিস ভারতীয় এলইডি লাইট* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন
