নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | ৯ মার্চ, ২০২৬
রাজশাহী শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে রাজশাহী পার্লার ওনার এ্যাসোসিয়েশন-এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারী অধিকার রক্ষা এবং পেশাদার নারী উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ওয়াহিদা খানম লিপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী দিবস ও রমজানের গুরুত্ব তুলে ধরেন। তিনি নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী হওয়ার পথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উপস্থিত নেতৃবৃন্দ
সংগঠনের সভাপতি রুকসানা হুদা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ:
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা ওয়াহিদা খানম লিপি সভাপতি ঃ রুকসানা হুদা , সহ সভাপতি ঃ জেসমিন আরা (বিউটি)
সম্পাদক ঃ আফসানা বেগম
কোষাধ্যক্ষ ঃ সামস্ ফারহানা
সাংগঠনিক সম্পাদক ঃ আতিয়া পারভিন (আঁখি)
প্রচার সম্পাদক ঃ নুসরাত জাহান নীতু
সহ প্রচার সম্পাদক ঃ সোনিয়া
দপ্তর সম্পাদক ঃ অনামিকা ফাল্গুনী সহ রাজশাহী শহরের অনেক পার্লার মালিক।
সহ আরও অনেক পার্লার মালিক গন উপস্থিত ছিলেন
দোয়া মহাফিলে মোনাজাত করান সোফিয়া এহ্সান
