Oplus_16908288
স্টাফ রিপোর্টার
আসন্ন ঈদ-ঊল-ফিতর উপলক্ষে ভিআইপি গাড়ি চলাচল ও যানজট নিরসনে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)দুপুর ১২টার দিকে রাজশাহীর সড়ক পরিবহন গ্রুপের প্রধান কার্যালয়ে, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিআইপি গাড়ি ভাড়া, সুষ্ঠুভাবে গাড়ি চলাচল এবং নগরীতে যানজট নিরসনে ভিআইপি গাড়ির মালিক ও প্রতিনিধিদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মোঃ নজরুল ইসলাম হেলাল সাধারণ সম্পাদক, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও মহাসচিব, উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতি।
এ সময় উপস্থিত ছিলেন ফয়সাল হাসান, এডি, বিআরটিএ, মদন কুমার পুলিশ পরিদর্শক, আরএমপি ট্রাফিক মাসুদ রানা, ম্যানেজার দেশ ট্রাভেলস; হাসানুজ্জামান ম্যানেজার, গ্রামীন ট্রাভেলস; রাজু আহমেদ ম্যানেজার, হানিফসহ বিভিন্ন ট্রাভেলসের ম্যানেজারবৃন্দ।
সভায় রমজান ও ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘœ যাতায়াত নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
বিশেষ করে ভাড়া নির্ধারণে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা এবং নগরীতে যানজট নিরসনে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ঈদযাত্রা ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিভ্রান্তি সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।এ সময় যাত্রীসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
