স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসিম সাদিক , রাজশাহী ।
মাননীয় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম ‘রাজশাহীর আলো’ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আজিবার রহমান। সাক্ষাতকালে তারা মন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মাননীয় মন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মানুষের কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং সংস্থার চলমান বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
অন্যদিকে, ‘রাজশাহীর আলো’ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আজিবার রহমান মন্ত্রী মহোদয়ের সাথে রাজশাহীর স্থানীয় সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট, গণমাধ্যমের ভূমিকা এবং সামাজিক উন্নয়নমূলক নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন।
মাননীয় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি জনকল্যাণমুখী কাজের প্রশংসা করে দেশের সার্বিক উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
