তানোর প্রতিনিধি
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তানোরের পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের বিলে এমন ঘটনা ঘটে। কিশোরের নাম সুমন। সে একই গ্রামের মাহাতাব হোসেনের ছেলে। জানাগেছে, শুক্রবার সকালে মোবাইল কিনে না দেওয়াই চিমনা গ্রামের পাশে বিলের মাঝে হাই ভোল্টেজের খুঁটিতে চড়ে বসে থাকতে দেখতে পান কিছু কৃষক। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসকে বিষয়টি অবহিত করা হলে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে তানোর ফায়ার সার্ভিস টিম তাকে খুঁটি থেকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।
