স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীতে একাদশ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক কোচিং সেন্টারের পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আহাদুজ্জামান নাজিম ওই এলাকার একটি প্রাইভেট কোচিং সেন্টারের পরিচালক। পাশাপাশি তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট ডিগ্রি কলেজের শিক্ষক তিনি।
কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরহাদ আলী জানান, অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
