প্রেস বিজ্ঞপ্তি
অদ্য ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৪৪০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চরমাজারদিয়া বিওপি’র নিয়মিত টহল দল টহল পরিচালনার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দামকুড়া থানাধীন বরেন্দ্র নামক এলাকা দিয়ে মাদক দ্রব্য ও চোরাচালানী মালামাল পাচার হবে।
উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দল অভিযান পরিচালনার জন্য তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে নিকটস্থ একটি কলা বাগানের ভিতরে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর দেখতে পায় যে, একজন মাদক কারবারী আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছে। উক্ত মাদক কারবারী কলা বাগানের কাছাকাছি আসার পর তাকে ধরার জন্য ধাওয়া করলে তার কাছে থাকা একটি ব্যাগ ফেলে তাৎক্ষনিক দৌড়ে রাতের অন্ধকারে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত ব্যাগটি তল্লাশী করে তার মধ্য হতে *৪০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ১৩ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ০৭ বোতল মনোগোল্ড সিরাপ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
