Oplus_16908288
স্টাফ রিপোর্টার
নগরীর লক্ষ¥ীপুর ভাটাপাড়া এলাকায় ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রেজিনা সরকার পাখি (২১) নামের এক তরুণী।
বুধবার(২৫ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে লক্ষ¥ীপুর ভাটাপাড়া কাদের ম-লের মোড় সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত পাখির বাড়ি নওগাঁ সাপাহার উপজেলায়। তার বাবার নাম ইদ্রিস আলী। পাখি এক ব্যক্তির পালিত মেয়ে হিসেবে রাজশাহীতে থাকতেন।
লেখাপড়া করেছেন নবম শ্রেণি পর্যন্ত। ইতোমধ্যে পাখি মাদকাসক্ত হয়ে পড়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের এক যুবকের সঙ্গে তার দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি ওই সম্পর্কের টানাপোড়েন ঘটে বলে জানা যায়। ধারণা করা হচ্ছে, মানসিক অস্থিরতা থেকেই তিনি আত্মহত্যার এই সিদ্ধান্ত নেন।
আত্মহত্যার আগে রেজিনা তার ফেসবুক আইডি থেকে একাধিক আবেগঘন পোস্ট দেন। মৃত্যুর প্রায় ৪ ঘণ্টা আগে তিনি লেখেন, ‘আজকে আমার শেষ দিন, আল্লাহ মাফ করুক। জানি না জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা।’
মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে তিনি আরেকটি পোস্টে লেখেন, ‘বিদায় এই সুন্দর পৃথিবী।’ এছাড়া মৃত্যুর আগমুহূর্তে কথিত ওই প্রেমিকের উদ্দেশ্যে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লেখা একটি কাগজের ছবি পোস্ট করেন। পরে ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
ভিডিওতে দেখা যায়, ঘটনার পর পরিবারের সদস্যরা ওড়না কেটে ঝুলন্ত মরদেহটি নিচে নামান। নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, নবম শ্রেণির পর মেয়েটির আর পড়াশোনা হয়নি।
ভারতের এক যুবকের সঙ্গে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সেদিকে টানাপোড়েন ছিল। প্রাথমিকভাবে জনা গেছে যে সে মাদকাসক্তও হয়ে গিয়েছিল। মানসিকভাবে ভেঙে পড়ে সে এমন ঘটনা ঘটিয়েছে।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলেও জানান ওসি।
