তথ্যবিবরণী সারাদেশের ন্যায় রাজশাহীতে আজ (১৭ ফেব্রুয়ারি) বিকাল চারটায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান বড়পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়েছে। রাজশাহী জেলা তথ্য অফিস নগরীর লক্ষীপুর মোড়ে বড় পর্দায় শপথ অনুষ্ঠান প্রদর্শনের এ উদ্যোগ গ্রহণ করে। উক্ত প্রদর্শনীতে জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণী-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
