স্টাফ রিপোর্টার
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র্যাব-৫ কর্তৃক গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রী-০৩.০৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন নামক এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ টি ককটেল উদ্ধার করা হয়। অতঃপর উদ্ধারকৃত আলামত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়।
গত রাতেই পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা হতে বিভিন্ন ধরণের ৪০ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। যার মধ্যে রামদা-০৪টি, হাসুয়া-০৫টি, ছুরি-০৫টি, কুঠার সদৃশ টাঙ্গি-১৮টি, হাতলযুক্ত হ্যামার-০২টি রয়েছে। উদ্ধারকৃত আলামত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে বাধাগ্রস্থ বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল এবং দেশীয় অস্ত্র মজুদ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত এবং গ্রেফতারের জন্য র্যাব-৫ এর তৎপরতা অব্যাহত রয়েছে।
