প্রেস বিজ্ঞপ্তি
অদ্য ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ১২১০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর মাজারদিয়া বিওপি’র বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কিছু চোরাকারবারী রাজশাহী জেলার রাজপাড়া থানাধীন শ্রীরামপুর নামক এলাকার কলাবাগানের মধ্যে চোরাকারবারীরা কিছু চোরাচালানী মালামাল বিক্রয়ের উদ্দেশ্যে লুকিয়ে রেখেছে।
উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র বিশেষ আভিযানিক দলটি সুকৌশলে ঘটনাস্থলে পৌঁছে আশেপাশে কোন লোকজন বা চোরাকারবারীকে দেখতে না পেয়ে বিজিবি’র আভিযানিক দল তথ্যের ভিত্তিতে কলা বাগানের ভিতর তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে দেখতে পায় যে, একটি কলা গাছের গোড়ায় শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত ব্যাগটি খুললে তার মধ্য হতে *ভারতীয় এম রেক্স সিরাপ-১৫ বোতল (মালিকবিহীন)* জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত সিরাপ রাজপাড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
