প্রেস বিজ্ঞপ্তি
গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ১৮৪০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মাজারদিয়া বিওপি’র নিয়মিত টহল দল টহল পরিচালনা সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দামকুড়া থানাধীন শ্রীরামপুর কলা বাগান নামক স্থান দিয়ে কিছু মাদক ব্যবসায়ী মাদক পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছালে আশেপাশে কোন মাদক ব্যবসায়ী বা কোন লোকজন দেখতে না পেয়ে বিজিবি’র আভিযানিক দল তথ্যের ভিত্তিতে কলা বাগানের ভিতরে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে বিজিবি’র আভিযানিক দল কলা বাগানের ভিতরে একটি ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দলটি উক্ত ব্যাগটি খুললে তার মধ্য হতে *ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট-২০০ পিস* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এই ঘটনার সাথে জড়িত মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
