প্রেস বিজ্ঞপ্তি
অদ্য ০৯ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ০৬১০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর মীরগঞ্জ বিওপি’র আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বাঘা থানাধীন বারশিপাড়া নামক স্থান দিয়ে কিছু মাদক ব্যবসায়ী মাদক পাচার করবে।
উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে বারশিপাড়া এলাকার আম বাগনে ছদ্মবেশে থাকে। ছদ্মবেশ থাকার এক পর্যায়ে, আম বাগান হতে কিছুটা দূরে ক্ষেতের অভ্যান্তরে লোকজনের আনাগোনা শুনতে পায়ে বিজিবি’র আভিযানিক দল সুকৌশলে অগ্রসর হলে মাদকব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দলটি উক্ত বস্তা হতে *ভারতীয় মদ-২৫ বোতল* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহাপরিচালক মহোদয় এর নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতির প্রেক্ষিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যরা নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।
