প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর দায়িত্বপ‚র্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মীরগঞ্জ, তালাইমারী, ইউসুফপুর ও খরচাকা বিওপি কর্তৃক পৃথক চারটি সফল অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়। এর মাধ্যমে সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদক প্রতিরোধে বিজিবি’র কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
গত ০৫ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ২০৫৫ ঘটিকায় মীরগঞ্জ বিওপি’র দায়িত্বপ‚র্ণ বাঘা থানাধীন হরিরামপুর এলাকায় পদ্মার চরে অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করলে সে আমবাগানের ভেতরে পালিয়ে যায় এবং ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তা থেকে ভারতীয় মদ ৯ বোতল ও ফেনসিডিল ৩৩ বোতল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।
একই দিন রাত আনুমানিক ২২৫০ ঘটিকায় তালাইমারী বিওপি’র আভিযানিক দল মতিহার থানাধীন চরসাতবাড়িয়া এলাকায় অভিযান চালায়। ধাওয়া দিলে এক মাদক ব্যবসায়ী রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া পলি ব্যাগ থেকে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৩৫০ পিস জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়া রাত আনুমানিক ২৩১০ ঘটিকায় ইউসুফপুর বিওপি’র দায়িত্বপ‚র্ণ চারঘাট থানাধীন গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে আরোহী পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে মোটরসাইকেলে থাকা ব্যাগ থেকে ভারতীয় ফেনসিডিল ১৫ বোতল ও ঈরঃৎধঃব (যৌন উত্তেজক) ট্যাবলেট ১০০ পিস জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও মোটরসাইকেল চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
অপরদিকে একই দিন রাত আনুমানিক ২৩৪৫ ঘটিকায় খরচাকা বিওপি’র আভিযানিক দল দামকুড়া থানাধীন কসবা এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় এক চোরাকারবারী সীমান্ত অতিক্রম করে পালিয়ে গেলে তার ফেলে যাওয়া পলিব্যাগ থেকে ভারতীয় ঞটঝঈঙজঊঢ সিরাপ ১৯ বোতল জব্দ করা হয়। জব্দকৃত সিরাপ দামকুড়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
