Oplus_16908288
স্টাফ রিপোর্টার
রাজশাহীতে স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১জানুয়ারি) বিকেল ৪টার সময় রাজশাহী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম রুপা খাতুন (২৩)। বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিত্তরকুড়ি গ্রামে। স্বামীর নাম মো. অনিক।
রাজশাহী রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রনি সাহা জানান, অনিক ঢাকায় একটি ফার্নিচারের প্রতিষ্ঠানে চাকরি করেন। বিকেলে ঢাকায় যেতে স্ত্রীকে নিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। ওই সময় ট্রেন ছেড়ে দিয়েছিল। অনিক আগে উঠে গিয়ে স্ত্রীর হাত ধরে ট্রেনে উঠাচ্ছিলেন।
