স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুরে অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। ২০ ডিসেম্বর (শনিবার) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের কিশোরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোঃ মোসলেম মন্ডলের (৫৫) বাড়ি উপজেলার কিশোরপুর গ্রামে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর আভিযানিক দল জানতে পারে উপজেলার কিশোরপুরে গ্রামে সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোসলেম মন্ডল গা ঢাকা দিয়ে আছে। এরপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এরআগে বিজ্ঞ আদালত মোসলেম মন্ডলকে ৮ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে।
গ্রেপ্তার আসামিকে দূর্গাপুর থানায় হস্তান্তরের পর রোববার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে ।
