স্টাফ রিপোর্টার
মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট ড. জিএম শামীম মোক্তাদির। তিনি বলেন, “১৯৭১ সালে যারা জীবন উৎসর্গ করে আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ আমাদের মাথা নত করায়।”
স্বাধীনতা দিবস ও বিজয় দিবসসহ জাতীয় দিবসগুলোতে তিনি নিয়মিত শহীদদের স্মরণ করে থাকেন। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “মুক্তিযোদ্ধাদের ত্যাগের ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে। দেশপ্রেম জাগাতে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করা অত্যন্ত জরুরি।”
তিনি সকলকে শহীদদের স্মরণে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ড. জিএম শামীম মোক্তাদির চিকিৎসাক্ষেত্রে তাঁর অবদানের পাশাপাশি সামাজিক বিভিন্ন উদ্যোগেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তাঁর মতে, মুক্তিযুদ্ধের চেতনা শুধু স্মরণে নয়, কর্মে ও আচরণে ধারণ করতে হবে।
