আলো ডেস্ক: ঘরে ঢুকে ছকিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছকিনা বেগম ওই এলাকার মৃত সফিক উল্লাহর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছকিনা বেগমের সন্তানরা প্রবাসে থাকেন। বড় ছেলের স্ত্রী রুবি আক্তারসহ তিনি একটি ভবনে বসবাস করে আসছেন। ভবনের দুটি আলাদা কক্ষে রুবি আক্তার ও ছকিনার ছিলেন। রাতে চিৎকার শুনে রুবি গিয়ে দেখেন, শাশুড়ি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় ল²ীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। পুলিশ জানায়, ছাদে সিঁড়িঘরের দরজা ভেঙে এক বা একাধিক দুর্বৃত্ত ঘরে ঢুকে ছকিনাকে হত্যা করেছে। চিৎকার শুনে লোকজন এগিয়ে আসার আগেই ওই দুর্বৃত্তরা ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ল²ীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, প্রাথমিকভাবে পূর্বশত্রæতার কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি ডাকাতিতে বাধা দেওয়ার কারণে হয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।
