স্টাফ রিপোর্টার
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দুর্গাপুরের বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাট মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহŸায়ক কামরুজ্জামান আয়নাল। এসময় জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সদস্য, জার্জিস হোসেন সোহেল, বিএনপি নেতা, গোলাম মুর্তজা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক, জিয়াউল হক রতন, বিএনপি নেতা, সানোয়ার হোসেন টুটুল, পৌর যুবদলে সাবেক সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম আজম, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহŸায়ক, মাইনুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহŸায়ক, জিলহজ্ব, উপজেলা শ্রমিক দলের আহŸায়ক, আলাউদ্দিন, যুবদল নেতা সোহেল রানা শহীদ, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহŸায়ক, ফিরোজ চৌধুরী, পৌর ছাত্র দলের আহŸায়ক, আল আমিন রিমন, পৌর ছাত্র দলের যুগ্ম সিনিয়র আহŸায়ক, আল সাইফ জীবনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ দেশের চলমান রাজনৈতিক দমন-পীড়নেরই বহিঃপ্রকাশ। বক্তারা অভিযোগ করেন, বিরোধী মত দমনে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, এই ধরনের হামলা গণতন্ত্র ও মানুষের মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। যদি হামলাকারীদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা ।
