প্রস বিজ্ঞপ্তি
গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ২৩৩৫ ঘটিকায় রাাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ইউসুফপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি‘র একজন চোরাকারবারী রাজশাহী জেলার চারঘাট মডেল থানাধীন সিপাহীপাড়া নামক এলাকার মধ্য দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দলটি মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে বাঁশ বাগানের ভিতর ওৎ পেতে থাকে। দীর্ঘ সময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে দেখতে পায় যে, একজন চোরাকারবারী একটি বাইসাইকেল যোগে বাঁশ বাগানের দিকে আসছে। চোরাকারবারী বিজিবি’র আভিযানিক দলের কাছাকাছি আসার পর বিজিবি কর্তৃক ধরার জন্য ধাওয়া করলে চোরাকারবারী বাইসাইকেল ফেলে রেখে রাতের অন্ধকারে দৌড়ে গ্রামের ভিতর পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল বাইসাইকেল এর সিটের নিচে থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় *ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট-৮০ পিচ (মালিকবিহীন)* জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত বাইসাইকেল এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট চারঘাট মডেল থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
