প্রেস বিজ্ঞপ্তি: অদ্য ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০৪৩০ ঘটিকায় রাাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চারঘাট বিকল্প বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল চারঘাট মডেল থানাধীন গোপালপুর নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে আম বাগানের ভিতর ওৎ পেতে থাকে। দীর্ঘ সময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে দেখতে পায় যে, একজন মাদক ব্যবসায়ী আম বাগানের দিকে আসছে। মাদক ব্যবসায়ী বিজিবি‘র আভিযানিক দলের আয়েত্তে¡ আসার পর বিজিবি কর্তৃক ধরার জন্য ধাওয়া করলে তার কাছে থাকা একটি সিগারেটের প্যাকেট ফেলে রেখে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি আভিযানিক দল কর্তৃক উক্ত সিগারেটের প্যাকটি হতে মালিকবিহীন অবস্থায় *ভারতীয় ইয়াবা ট্যাবলেট-৯৭ পিস* জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় ইয়াবা ট্যাবলেট চারঘাট মডেল থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
