প্রেস নোট
অদ্য ০৫ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০০৪০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি আভিযানিক দল রাজশাহী জেলার চারঘাট থানাধীন সিপাহীপাড়া নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে আম বাগানের ভিতর ওৎ পেতে থাকে। দীর্ঘ সময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে দেখতে পায় যে, একজন মাদক কারবারী একটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে আম বাগানের দিকে আসছে। মাদক কারবারী বিজিবি টহল দলের আয়েত্তে¡ আসার পর তাকে ধরার জন্য ধাওয়া করলে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগটি ফেলে রাত্রের অন্ধোকারে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি আভিযানিক দল কর্তৃক উক্ত প্লাস্টিকের ব্যাগ হতে মালিকবিহীন *ভারতীয় ফেনসিডিল-২০ বোতল এবং ভারতীয় মদ- ০৪ বোতল* জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
