প্রেস বিজ্ঞপ্তি
গত ০৩ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক রাত্রি ২২৪৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার কাটাখালী থানাধীন পশ্চিম বাতান নামক এলাকার মাঠের মধ্য দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি আভিযানিক দল পশ্চিম বাতান নামক এলাকায় মাঠের ভিতর সরিষা ক্ষেতে একটি প্লাষ্টিকের ঘাসের বস্তা দেখতে পায়। উক্ত ঘাসের বস্তাটি সন্দেহ জনক মনে হলে বিজিবি’র আভিযানিক দল কর্তৃত বস্তাটি খোলা হলে তার মধ্য হতে *ভারতীয় মদ-২০ বোতল* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। আশেপাশে কোন লোকজন বা চোরাকারবারী দেখতে না পাওয়ায় বিজিবি’র আভিযানিক দলটি উক্ত স্থানেই দীর্ঘসময় ওৎ পেতে থাকে। রাত্রি অতিবাহিত হওয়ার পরেও কোন মাদককারবারী বস্তার নিকট না আসায় জব্দকৃত মাদকদ্রব্য নিয়ে বিজিবি’র আভিযানিক দলটি প্রত্যাগমন করে এবং এ বিষয়ে সীমান্ত এলাকায় কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
