পুঠিয়া সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ায় সিএনজির ধাক্কায় বিশিষ্ট ব্যবসায়ী বিজন কুমার দত্ত (৫৫) নিহত হয়েছে। সে পুঠিয়া রাজবাড়ি বাজার পুলক কুমার দত্তের ছেলে।
বিজন কুমার দত্ত পুঠিয়া হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতির সাবেক সহ-সভাপতি এবং পুঠিয়া বাজার বণিক সমিতির সহ-সভাপতি ছিল।
জানা গেছে প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালেও বিজন দত্ত পুঠিয়া রাজবাড়ী এলাকায় তার বাড়ির সামনে হাঁটতে বের হন। সকাল ছয়টার দিকে বাড়ির সামনে দিয়ে হাঁটার সময় বাঘা উপজেলার আড়ানি থেকে পুঠিয়াগামী একটি সিএনজি তাকে পেছন থেকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, বেপরোয়া গতিতে চলা একটি সিএনজি বিজন দত্তকে পেছন থেকে ধাক্কা দিলে সে নিহত হয়। ঘটনাস্থল থেকে সিএনজি চালক দ্রæততার গতিতে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
