ফরিদপুর ভাঙ্গা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ৩ নাম্বর ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন-জনাব শাহাবুদ্দিন হাওলাদার সাবেক সভাপতি আজিমনগর ইউনিয়ন, এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা পৌর বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন, আজিমনগর ইউনিয়নের সাবেক ছাত্র দল এর সভাপতি কামরুল মুন্সির সঞ্চালনায় বক্তব্য রাখেন -হারুন অর রশিদ মুন্সি সাবেক সহ-সভাপতি আজিমনগর ইউনিয়ন বিএনপি, মোঃ রিপন মাতুব্বর সভাপতি প্রার্থী আজিমনগর ইউনিয়ন যুবদল, মোঃ শহীদ আকন্দ, সভাপতি প্রার্থী আজিমনগর ইউনিয়ন ছাত্রদল। বক্তারা বলেন-আগামী সংসদ নির্বাচনে শহীদ জিয়ার আদর্শ ও বাস্তবায়ন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে। সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি মুক্ত উন্নত বাংলাদেশ গড়ার জন্য সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহŸান জানান। উক্ত উঠান বৈঠকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য নৈশভোজের আয়োজন করেন- মোঃ বিল্লাল মাতুব্বর সহ-সভাপতি আজিমনগর ইউনিয়ন বিএনপি।
