স্টাফ রিপোর্টার
রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি লিমন মিয়ার পুলিশ হেফাজতে দেওয়া বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর বিষয়টি আদালতের নজরে আসে। এ নিয়ে ব্যাখ্যা দিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার (আরএমপি) মোহাম্মদ আবু সুফিয়ানকে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১৯ নভেম্বর তাকে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শাতে হবে।
শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর রাজপাড়া থানার আমলী আদালতের ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ এ আদেশ দেন। আদালতের পেশকার আমজাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
