প্রেস বিজ্ঞপ্তি
গত ০৮ নভেম্বর ২০২৫ তারিখ রাত্রি আনুমানিক ২৩:৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বিওপি‘র দায়িত্বপ‚র্ণ এলাকায় বিজিবি‘র নিয়মিত একটি টহল দল সীমান্ত পিলার ১৫৮/২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার কাটাখালী থানাধীন পশ্চিম বাতান নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০১টি প্লাষ্টিকের বস্তায় ২৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
