রাজশাহীতে দলের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ সোমবার সন্ধ্যায় রাজশাহী চেম্বার অব কমার্স মিলনায়তনে l
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘এত বড় একটা অভ্যুত্থানের দায়িত্ব, এত শহীদের রক্তের দায়িত্ব, শুধু একটা নির্বাচন দিয়ে যদি তারা শেষ করে এক্সিট (প্রস্থান) নিতে চায়, আমরা বলি বাংলাদেশের মানুষের কাছে তারা আর কোনো দিন আশ্রয় পাবে না। নির্বাচন দিয়ে দিলেই সম্মান বেঁচে যাবে, এই চিন্তা যেন তাঁরা না করেন।’
আজ সোমবার সন্ধ্যায় রাজশাহীতে দলের জেলা ও মহানগর কমিটির এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সারজিস আলম এসব কথা বলেন। নগরের অলকার মোড়ে চেম্বার অব কমার্স ভবনে এই সভা হয়েছে। এতে রাজশাহী জেলা ও মহানগরের এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।
