আলো ডেস্ক:
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল বুধবার পাকিস্তান হাইকমিশনে এ বৈঠক হয়। পাকিস্তান হাইকমিশনে এনসিপির এ নেতাকে স্বাগত জানান ইমরান হায়দার। এসময় নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন এনসিপির আন্তর্জাতিক সেলের সহসম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ এবং আন্তর্জাতিক সেলের সদস্য এস.এম. সুজা উদ্দিন। বৈঠককালে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।
