রাজশাহীর তানোরে গণঅভ্যুত্থানে জনগণের ঢল, তানোর গোদাগাড়ী মাটি ও মানুষের নেতা মেজর (অব) জেনারেল শরিফ উদ্দিন
তানোর প্রতিনিধি
তানোরে বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে আনন্দ মিছিল ও পথ সভায় বক্তব্য রাখেন তানোর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। আজ ৩৬ জুলাই (৫ আগস্ট) প্রথম জুলাই গণঅভ্যুত্থান দিবস।নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যাঁদের আত্মত্যাগ আজও আমাদের স্বপ্ন দেখায়, তাঁদের অসামান্য ত্যাগ ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে রাজশাহী তানোর নানা কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের অংশ হিসেবে গতকাল সকাল ১০ টায় রাজশাহী তানোর জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে পরে সকাল ১০ টায় রাজশাহী তানোর অডিটরিয়াম মিলনায়তনে জুলাই শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হবে।
সম্মিলন অনুষ্ঠানে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা, জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের স্মৃতিচারণা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া দিবসের বিশেষ অংশ হিসেবে শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী হস্তান্তর করা হবে।সেই ৯ ওয়ার্ড পর্যন্ত সঙ্গে সুবিধাজনক সময়ে সকল ধর্মীয় উপাসনালয়ে ও প্রার্থনার আয়োজনে থাকবে মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন ।
