আলো ডেস্ক:
সিরাজগঞ্জের সদর উপজেলাধীন ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায় যমুনা নদী পাড়ি দেওয়ার সময় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
গত রোববার রাতে উপজেলাধীন ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায় এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
নিহত দুই জনের লাশ সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
সিরাজগঞ্জ নৌ পুলিশের ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চুরি করে নিয়ে যাচ্ছে এমন সন্দেহে গণপিটুনিতে দুই জন নিহত হয়েছেন।
বিস্তারিত জানার চেষ্টা চলছে।সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেসুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বগুড়ার সারিয়াকান্দি এলাকা থেকে গরু চুরি হয়।
এরপর নৌকাযোগে কয়েক ব্যক্তি গরু নিয়ে যাচ্ছিল। এ সময় চোর সন্দেহে মারধর করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে আমাদের তদন্ত কাজ চলমান রয়েছে।
