আলো ডেস্ক
সরকার জনস্বার্থে কর পরিদর্শক লোকমান আহমেদকে চাকরি থেকে অবসর দিয়েছে। ২৫ বছরের সরকারি চাকরিজীবন শেষে তাকে এই অবসর দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে।
রবিবার (৩ আগস্ট) জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, লোকমান আহমেদ কর পরিদর্শক (গ্রেড-১০) হিসেবে কর অঞ্চল-২, ঢাকায় কর্মরত ছিলেন। তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং সরকার জনস্বার্থে তাকে অবসর প্রদান প্রয়োজন মনে করায়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, তিনি বিদ্যমান বিধি অনুযায়ী সব অবসর-সংক্রান্ত সুবিধাদি প্রাপ্য হবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে সই করেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
