আলো ডেস্ক: পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত ছাত্রদল নেতাকর্মীদের দেখতে হাসপাতালে গেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গতকাল সোমবার বিকেল ৪টার দিকে তিনি রাজধানীর হেলথ এইড হাসপাতালে যান। এসময় রুহুল কবির রিজভীর সঙ্গে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সহ-সভাপতি মামুন খান, ওমর ফারুক কাওসার, স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জাহিদুল কবির, ছাত্রদল নেতা রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন ছাত্রদল নেতাকর্মীরা।
এরপর স্লোগান দিতে দিতে হাইকোর্টের সামনে দিয়ে কাকরাইল মোড়ে গেলে সংঘর্ষ হয়।
