বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৫ উপলক্ষ্যে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীতে র্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৫ উপলক্ষ্যে গতকাল ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে । এই বছরের প্রতিপাদ্য ছিল: “Let’s break the silence – Know Hepatitis B”, যার উদ্দেশ্য ছিল জনগণকে হেপাটাইটিস-বি ভাইরাস সম্পর্কে সচেতন করা এবং সময়মতো পরীক্ষা ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরা।
দিবসটি উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। এতে কলেজের শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র্যালির ব্যানারে লেখা ছিল: “বাংলাদেশের প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, কিন্তু ১০ শতাংশের ও কম জানে তারা আক্রান্ত।”এই বার্তাটি জনগণের মাঝে ভাইরাসটির ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে।
র্যালি শেষে কলেজের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয় একটি বৈজ্ঞানিক সেমিনার, যার বিষয় ছিল:
“Updated Management Guideline of Hepatitis B” সেমিনারে সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.কাজী মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ.কে.এম গোলাম কিবরিয়া, প্রধান, সার্জারি বিভাগ। স্বাগত বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের প্রধান ডা. আবদুল্লাহ আল কাফি, মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মো. সালাহউদ্দিন ।
মূলবক্তা হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন গ্যাস্ট্রোএন্টারলোজী বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ মাহফুজ্জামান, সেমিনারের মূল বিষয় উপস্থাাপনা শেষে সিনিয়র চিকিৎসক ও উপস্থিাত ইর্ন্টাণ ডাক্তারদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে আরো উপস্থিাত ছিলেন মেডিকেল কলেজের, প্রফেসর ডাঃ মোঃ এমদাদুর রহমান, প্রফেসর ডাঃ লতিফুর রহমান, অধ্যাপক ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক, অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল খালেক, প্রফেসর ডাঃ মোসাঃ আনজুমান আরা আক্তার, অধ্যাপক ডাঃ মো. আব্দুর রশীদ, অধ্যাপক ডাঃ ফাতেম সিদ্দিকা, অধ্যাপক ডাঃ পারভীন সুলতানা, অধ্যাপক ডাঃ মরিয়ম নেছা, অধ্যাপক ডাঃ আবেদা খাতুন, ডাঃ মোঃ মফিজুল ইসলাম সহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল পর্যায়ের শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসকবৃন্দ।
সেমিনারে বক্তারা হেপাটাইটিস-বি ভাইরাসের প্রাদুর্ভাব, সংক্রমণের পথ, প্রতিরোধমূলক টিকা, এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। বর্তমান গাইডলাইন অনুযায়ী কোন কোন রোগীর ক্ষেত্রে কীভাবে চিকিৎসা শুরু করা উচিত, তা বিস্তারিতভাবে তুলে ধরা হয় ।
সেমিনারে প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মুহাম্মাদ জাহাঙ্গীর- বলেন আজকের সেমিনারে উপস্থিাত থাকতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। হেপাপাইটিস বি সহ অন্যান্য হেপাটাইটিস একটি ক্রমবর্ধমান স্বাস্থ্যা সমস্যা, এ ব্যাপারে প্রধান অতিথী জনসচেতনতা সৃষ্ট্রির উপর গরুত্ব আরোপ করেন। তিনি সেমিনারের বক্তাদেরকে বিষয় ভিত্তিক সুন্দর বক্তব্য উপাস্থাাপনের জন্য ধন্যবাদ জানান এবং সেমিনারকে সাফল্যমন্ডিত করার জন্য অংশগ্রহনকারী সকল শিক্ষক, ছাত্র ও কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠনের সভাপতি বলেন- পৃথিবীতে ডাক্তারী পেশা একটি সম্মানের পেশা। তাই আমরা এই দুনিয়াই যতদিন বাচঁবো ততদিন মানুষের সেবার মানসিকতা বজায় রাখাবো। সেমিনারের মূল বিষয় থেকে যে শিক্ষা আমরা পেলাম তা যেন আমাদের শিক্ষা জীবনে কাজে লাগাতে পারি এবং সেমিনার থেকে শিক্ষাগুলো নিজ জীবনে ও ছাত্র-ছাত্রীদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান। গ্যাস্ট্রোএন্টারলোজী বিভাগের উদ্যেগে অনুষ্ঠিত সেমিনার হেপাটাইটিস-বি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন । তিনি সুন্দর একটি সেমিনার উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সেমিনারে উপস্থিাত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন।
