দুর্গাপুরে মাদক ও মারামারির মামলায় আটক ২
স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুরে র্যাব ও থানা পুলিশের অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, উপজেলার বখতিয়ারপুর গ্রামে গ্রামের সোহেল রানা (৪৫)।
তাকে ১৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে র্যাব-৫। এছাড়াও দুর্গাপুর থানা পুলিশের অভিযানে মারামারি মামলায় উপজেলার বর্ধনপুর গ্রাম থেকে আনারুল ইসলামকে (৩৬) আটক করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। এর আগে রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন , থানা পুলিশ ও র্যাব-৫ এর অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
