ভাঙ্গায় জমি নিয়ে দ্বন্দ্বে সালিশ অমান্য আহত ৬
ভাঙ্গা থেকে মোঃ জামাল উদ্দিন
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম জমিনে দ্বন্দ্বে পাল্টাপাল্টি হামলায় ছয় জন আহত হয়েছে, গতকাল রবিবার সকাল ৭ টার সময় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় মালি গ্রামের কোহিনুর শেখ ও বেলায় আকনের মধ্যে দীর্ঘদিন যাবত জমি কম বেশি নিয়ে ঝামেলা চলতে থাকে, কোহিনূরের এক বোনের অংশ বেলায়েত আকন ক্রয় করে। রবিবার সকাল সাতটার সময় তাদের উভয়ের সম্মতিতে সালিশ বসে।
এক পর্যায়ে শালীস চলাকালীন সময়ে উভয়পক্ষ কথা কাটাকাটির মাধ্যমে বিরোধের সৃষ্টি হয়, এতে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছে, স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, ভুক্তভোগী কোহিনুর শেখ বলেন, আমি গরীব মানুষ দোকানদারী করে সংসার চালাই।
প্রতিবেশী প্রতিপক্ষ প্রভাবশালী ও প্রতিপত্তিশীল আমার স্হপিত দোকান ঘর ভাঙ্গিয়া পৈএিক সস্পওির জোরপূর্বক আমার জায়গা দখল করে আসছে।
আজ আমরা কিছু বলার আগেই আমাদের উপর প্রভাবশালীরা হামলা চালায়। এ বিষয়ে ভাঙ্গা থানায় উভয়পক্ষ দুটি পৃথক অভিযোগ দায়ের করেন।
