দুর্গাপুর এসইডিপি মাধ্যমিকও উচ্চ শিক্ষা অধিদপ্তর হইতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি এডুকেশন” স্কিমের আওতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, দাখিল, এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) এবং আলিম পরীক্ষায় দুর্গাপুর উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার প্রদান করা হয়।
রবিবার (২৭ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালক প্রফেসর মোহাঃআছাদুজ্জামান।
অনুষ্ঠানে শুরুতেই রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। কোরআন তেলাওয়াত করে আলিপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাবের আলী।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল ওয়াহাব, সহকারী পরিচালক (কলেজ),মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল মোঃআলমাছ উদ্দিন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক. শিক্ষার্থী ও অভিভাবকগন।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দূর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃদুলাল আলম।অনুষ্ঠানে জানানো হয়, ২০২২ ও ২০২৩ সালের পরীক্ষার্থীদের মধ্য থেকে সর্বমোট ২৫ জন শিক্ষার্থীকে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে এসএসসি, দাখিল, এইচএসসি, আলিম এবং ভোকেশনাল পরীক্ষার কৃতী শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত রয়েছে।
দূর্গাপুর উপজেলার একাডেমিক সুপারভাইজার মোঃ মুহিদুল ইসলাম এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং তাদের ফলাফলের উন্নয়নে উৎসাহ জোগায়। ভবিষ্যতে আরও শিক্ষার্থী যাতে এই পুরস্কারের আওতায় আসতে পারে, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়।
