রাজশাহী জেলা ওলামা দলের আহ্বায়ক তাজ, সদস্য সচিব কাজী মোঃ নুরুল আলম
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, রাজশাহী জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার(১৯ জুলাই)বিকাল ৪ টায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার বারো রাস্তা সংলগ্ন নেক্সাস পার্ক কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।
রাজশাহী জেলা ও মহানগর শাখার ওলামা দলের, আহ্বায়ক হলেন মো. তাজ উদ্দিন খান, সদস্য সচিব কাজী মো. নুরুল আলম। এই কমিটি ১৫১সদস্য বিশিষ্ট এবং রাজশাহী মহানগর ৫১ সদস্য বিশিষ্ট আহবান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব মাওঃ কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব এ্যাডঃ কাজী মাওঃ মোহাঃ আবুল হোসেন এর স্বাক্ষরে আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মাওঃ মোঃ ইনামুল হক মাজেদী এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য মাওঃ মো. তাজ উদ্দীন খাঁন সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য, বিএনপি কেন্দ্রীয় কমিটি, ও আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তিনি বলেন, চলমান সংকট তৈরির পেছনে জামায়াত-শিবির ও এনসিপির ষড়যন্ত্র করছে।
এই ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা সর্বদা প্রস্তুত। তিনি আরো বলেন, নিজেদের মধ্যে বিভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে জনগণের জন্য কাজ করতে হবে। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক মোঃ এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল হুদা এবং সদস্য সচিব মোঃ মামুন অর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাংবাদিক শেখ মো. এনামুল হক, মাওঃ কাজী মো. মোখলেছুর রহমান, মাওঃ মো.আব্দুর রাজ্জাক ও মাওঃ ইঞ্জিঃ জামাল উদ্দীন।
এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ওলামা সমাজকে সংগঠিত করে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুদৃঢ় করতে হবে। সভা শেষে ওলামা দলের জেলা ও মহানগর শাখায় কার্যকর আহ্বায়ক কমিটি গঠনের ব্যাপারে প্রস্তাব গৃহীত হয়।
