আলো ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৃথিবীর ইতিহাসে বিএনপির মতো এত ত্যাগ কেউ স্বীকার করেছে কিনা জানা নেই।
২০ হাজার নেতা-কর্মীকে বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এতকিছুর পর মাথা উঁচু করে দাঁড়িয়েছে, একবারও জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই থামায়নি। তিনি বলেন, লড়াই করে বাংলাদেশের মানুষ বেঁচে থাকে।
এখন যারা জুলাই কর্তৃত্ব নিয়ে কথা বলছেন, একক দাবি করছেন, আসলে এই আন্দোলনের কর্তৃত্ব জনগণের।। আজকে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন বিফলে না যায়।
নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে স্মরণসভায় বিএনপি মহাসচিব একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, সুযোগ সৃষ্টি হলেও ষড়যন্ত্র থেমে নাই। পরিকল্পিতভাবে গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে সেজন্য কাজ শুরু হয়েছে। সোশাল মিডিয়া নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া হচ্ছে। তারেক রহমানের ভয়ে তারা এসব করছে।
তিনি বলেন, সংগ্রাম শেষ হয়ে যায়নি। এরা ফাঁদ পাতছে, কিন্তু তাদের ফাঁদে পা দেবো না। ওরা ফাঁদ পাতছে যেন গণতন্ত্র উত্তরণের পথ বাঁধাগ্রস্ত হয়। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
মূলত ফেব্রুয়ারিতে নির্বাচনের যেন না হয়, সেই জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। ধৈর্য হারাবেন না, উত্তেজিত হবে না। পাতা ফাঁদে পা দেবেন না। কেউ পারবে না আমাদের রোধ করতে।
