আলো ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীন সফর করা প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ চীন রাষ্ট্রদুত ইয়াও ওয়েন।
গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সৌজন্য সাক্ষাতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, সেলিমা রহমান ও চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।
গত ২২ জুন রাতে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন যায়। চার দিনের সফর শেষে ২৭ জুন ঢাকায় ফেরেন তারা।
