নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা, নতুন সদস্য পদ প্রাপ্তির সুযোগ রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি
স্টাফ রিপোর্টার
রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির(রেজিষ্ট্রেশন রাজ-২৯২৫) আয়োজনে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। শনিবার (৫ জুলাই) বিকাল ৩ টায় নগরীর ছোটবনগ্রাম বারো রাস্তার মোড়ে মতবিনিময় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির আহবায়ক আল-আমিন সরকার টিটু।
রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সদস্য সচিব আব্দুর রউফ দিলিপের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন। অনুষ্ঠানে এ সময় মোট প্রায় ৭০ জন রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সদস্য উপস্থিত ছিলেন।
রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির আহবায়ক আল-আমিন সরকার টিটু বলেন, বিগত স্বৈরাচার হাসিনা যেমন গোটা দেশকে কুক্ষিগত করে রেখেছিল ঠিক একই ভাবে আমাদের মালিক সমিতির কিছু লোক আমাদের এই মালিকের সমিতিকে কুক্ষিগত করে রেখেছিলো।
কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাধ্যমে আগামীতে একটি নির্বাচিত মালিক সমিতির কমিটি গঠন করবো। আমরা ঐক্যবদ্ধ থাকলেই আমাদের সকল সমস্যা সমাধান করা সম্ভব হবে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় তিনি আরো বলেন, ট্রাক ও কাভার্ড ভ্যান মালিকদের অধিকার, সদস্য বৃদ্ধি, দায়-দায়িত্বসহ দ্রুতই সমিতির নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্টদের উচিত জবাব দেওয়া হবে।
মতবিনিময় সভায় নির্বাচনের রোড ঘোষণা করেন তিনি। আগামী ২-৩ দিনের মধ্যে নতুন সদস্যপদ প্রাপ্তির সুযোগ রেখে এই জুলাই মাসের মধ্যেই নির্বাচন শেষ করা হবে বলেও জানান তিনি।
ট্রাক্স ডাবল করা হয়েছে অভিযোগ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দ।
