পবার হুজুরীপাড়ায় প্রয়াত বিএনপি নেতৃবৃন্দের স্মরণ সভায় রায়হানুল আলম রায়হান-দেশের জনগন অচিরে নির্বাচন চায়
স্টাফ রিপোর্টার
সাবেক আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল পবা উপজেলা শাখা, মরহুম সেলিম রেজা বাচ্চু, সাবেক সভাপতি ও আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল হুজুরপাড়া ইউনিয়ন শাখা, মরহুম আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপি হুজুরি পাড়া ইউনিয়ন শাখা মরহুম আলহাজ্ব মঈজুদ্দিন খা, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল হুজুরি পাড়া ইউনিয়ন শাখা, মরহুম শরিফুল ইসলাম স্টারসহ ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ রায়হানুল আলম রায়হান, সাবেক সভাপতি সাবেক সাধারণ সম্পাদক রাজশাহী জেলা ছাত্রদল এবং সাবেক যুগ্ন সম্পাদক রাজশাহী জেলা বিএনপি।
তিনি বলেন- সরকারকে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। দেশের সাধারন জনগন অচিরে নির্বাচন চায়। কারন দীর্ঘ সময় এ দেশের মানুষ ভোটের জন্য আন্দোলন করেছিল। তাই বর্তমান সরকারের নিকট অচিরে নির্বাচন দিতে আহবান জানাচ্ছি।
সেই নির্বাচনে এদেশের জনগন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে উপহার দিবে। তাই নতুন করে দেশে পলাতক স্বৈরাচারের সৃষ্টি হওয়া সকল ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে তিনি জানান।
তিনি বলেন- অতীতে যারা বিএনপির জন্য জীবন উৎসর্গ করেছেন আমরা তাদের সম্মানে আজ দোয়া মাহফিল ও স্মরণ সভা আয়োজন করেছি। এতে হুজুরিপাড়া ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা অংশ গ্রহন করে প্রমান করে দিয়েছে এ অঞ্চল বিএনপি ঘাটি।
হুজুরী পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র যুগ্ন আহবায়ক কৃষকদল পবা থানা শাখা হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলী হোসেন, আহ্বায়ক পবা উপজেলা বিএনপি, মোঃ শাহাদাত হোসেন হাবিব, যুগ্ন আহবায়ক পবা উপজেলা বিএনপি, মোঃ শাহরিয়ার আলম বিপুল সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা, মোঃ আলামিন, সদস্য সচিব ছাত্রদল রাজশাহী জেলা।
বেলাল হোসেন সাবেক সাধারণ সম্পাদক ও ১নং যুগ্ন আহবায়ক হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি, বিএনপি নেতা মাসুদুর রহমান, নজরুল ইসলাম, আজিজুল হক মিঠু, মজিবুর রহমান, মুশফিকুর রহমান ফুয়াদ, সুমন, আব্দুল আজিজ, বাবলু, জাহাঙ্গীর , বেলাল এবং শাজাহান আলী সাজু, কাবির প্রমূখ।
