দুর্গাপুরে ওয়ারেন্ট ভুক্ত ৩ আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুরে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। রোববার (২২ জুন) দুপুরে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার ক্ষিদ্রখলসি গ্রামের মোঃ মাইনুল ইলাম(২৯),ধোপাপাড়া গ্রামের মোঃ সেলিম মন্ডল (৪৫) ও নওপাড়া গ্রামের আলেপ (৪০)।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. দুরুল হোদা বলেন, গ্রেফতারি পরোয়ানার ৩ আসামিকে আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
