ফরিদপুরে যুব সংঘ আয়োজিত ফুটবল খেলা অনুষ্ঠিত
ভাঙ্গ থেকে মোঃ জামাল উদ্দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোনাখোলা যুব সংঘ আয়োজিত ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে, উক্ত খেলায় উপজেলার হাসামদিয়া একাদশ বনাম মাঝারদিয়া একাদশ অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী -মাওলানা মিজানুর রহমান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলার খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হাফিজুর রহমান।
প্রধান অতিথি বলেন সুস্থ থাকার জন্য খেলাধুলার শরীরচর্চার কোন বিকল্প নেই, যুব সমাজকে মাদকসহ অন্যান্য অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা বা শরীরচর্চা বিশেষ ভূমিকা পালন করে । পরিশেষে ফ্যাসিস্ট সরকার পতনে ছাত্রদের অবদানকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
