oppo_2
স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক সেবীকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার ( ২ জুন) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী (খ) সার্কেলের (এসআই) আলামিন ও (এএসআই) রবিউল ইসলামের সহযোগিতায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান দুই জনকে আটক করা হয় ।
আটকরা হলেন, উপজেলার বখতিয়ারপুর পশ্চিম পাড়া গ্রামে আব্দুল হান্নান (৪২) ও তেঘড়িয়া গ্রামের সাইদুর রহমান (৩২) পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে মাদক সেবনের অপরাধে হান্নানকে ৭ দিন ও সাইদুরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন।
এব্যাপারে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী -(খ) সার্কেলের এসআই আলামিন বলেন, ভ্রাম্যমান আদালতের রায়ের পরে আটককৃত দুইজনকে কারাগারে পাঠানোর হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
